একলা একলা কথা বলা মহাপাপ
খুঁজি খুঁজি খুঁজি এ পথো পানে। দেখি না, যা নাই কোনও খানে।
দেখাইলেন তাই সাঁই, সত্য বেহাজির’এ। যোগাড় ও তাই, কইলেন, তামাম যাইবে বানে।
প্রেম প্রেম প্রেম, শোনো কথা শোনো সখি,
ক্ষিদা আছে, ধরা ছোঁয়া না যায়, খায়য়া তারে বুঝি।
ঘুম আছে, ধরা ছোঁয়া না যায়, জাইগা তাতো বুঝি।
আরো আছে কত কত সম্ভব আছে ( ধরা ছোঁয়া না যায় ) তাহে কেমনে বুঝি?
গুরু করুণ দশায় দিছোঁ- দিশা দিছোঁ তুমি’ই ! দিছোঁ- ‘করণ’ বানী !
তবু দেহি, মেলা মেলা জন কিছু খায় না !
ক্ষিদা লাগে ঠিকই তবু পায়না, ক্ষিদা লাগে জোড়ে তবু (জানি) পায়না।
মাগার আসমান জমিন আল্লার আরশ সুদ্ধা , খাইছে খায় খাইবে যারা,
গিল্লা চাবায়া চাইবে আরো তারা।পাইবেও জানো।
(আর মেলা মেলা জন কি খাইবো, বাতাস?)
জানো ? অরা তোমারে খোঁজেনা ।আমিও খুঁজিনা তোমারে।
তুমি তো নাই। সত্যই নাই, তুমি কেমনে থাকপা ? ‘তোমারে’ কও বানাইতে! করণে’র কত কত সভম্ব’এ !
তাই তোমারে বানাই তাহে দিব সত্যের মোহর ! তাহে’ই দিব, প্রভু, সত্যের মোহর !
আর যারা জীবন-মন-পরান নিয়া খ্যেলে ? ক্ষিদা-রক্ত-কষ্ট নিয়া খ্যেলে ?
তারাও তো করণ কইরা খ্যেলে ! না-শ্যেষ ক্ষিদার করণ দিয়া চলে !
তাগোরও তো সত্য আছে, প্রভু ! তারা, মিছা-মিছি মানুষ নিয়া খ্যেলে।
শব্দের গায় দিলেই নতুন জামা, শুনি ফসল ফলবে না !
যুক্তি-তর্ক, মিছা-বুদ্ধি’তে গাছে ফুল ধরবে না !
বাক্য জল বিনে, লোক’এ বীজও বুনবে না ! ( উপায় ও জানি না ! )
প্রভু, মানুষ জন্মে আমার কি আর ফ্যাড় কাটবে না ?
৪ অগ্রহায়ণ ১৪১৭। ১১,২৬ রাত, স্টকহোল্ম।
এডিট> ৫ অগ্রহায়ণ ১৪১৭। ১২,১২ রাত, স্টকহোল্ম।
About this entry
You’re currently reading “একলা একলা কথা বলা মহাপাপ,” an entry on মানুষ ও অন্যান্য
- Published:
- নভেম্বর 19, 2010 / 12:24 পুর্বাহ্ন
- ক্যাটাগরিঃ
- বিবিধ
- Tags:
No comments yet
Jump to comment form | comment rss [?] | trackback uri [?]